![]()
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়ায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় জূয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় অনলাইন জুয়া ও মাদকে আসক্ত একজন কে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
অভিযানকালে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ০১ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নাদের আলী, পিতা- আব্দুল কাদের, গ্রাম-খুঁটিপাড়া।
আটককৃত ব্যক্তিকে ০২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে জানায় প্রশাসন শ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।



