![]()
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় রোববার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযানে ০৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ১। মন্টু, পিতা -জসীম উদ্দীন ২। আশিক, পিতা- মৃত কদু ৩। হাবিব ইসলাম, পিতা- তোতাব আলী।
আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।
থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।



